বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজধানী অঞ্চলের উদ্যোগে মাইলস্টোন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি উত্তরার দিয়াবাড়িতে কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ সালমা রউফ, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম এবং প্রশিক্ষক ইসতে আরা। মাইলস্টোন কলেজের রেঞ্জার গাইডার নূরুন নাহারের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচিতে শাখার সব সদস্য অংশগ্রহণ করেন।
মাইলস্টোন কলেজে গার্ল গাইডসের বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজধানী অঞ্চলের উদ্যোগে মাইলস্টোন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।










