রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে রোববার এ আয়োজনের উদ্বোধন করা হয়। এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এইচএম জাহিরুল হক এবং সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ ক্যাম্পেইনের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা ক্রেডিট কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফ সুবিধা পাবেন। অন্যদিকে শিক্ষার্থীরা ক্রেডিট ও প্রিপেইড কার্ডে প্রথম বছরের বার্ষিক ফি মওকুফের পাশাপাশি প্রথম লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক ও প্রথম বছরের জন্য এসএমএস চার্জ মওকুফ সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ইনচার্জ) এএসএমজি ফারুক, পরিচালক (এমবিএ ও ইএমবিএ) ড. মো. মনিরুজ্জামান খান ও ডেপুটি ডিরেক্টর (এইচআর অ্যান্ড অপারেশনস) কাজী সাব্বির হোসেন। সাউথইস্ট ব্যাংকের পক্ষে ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. আব্দুছ সবুর খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গুলশান শাখা মো. জহিরুল হক এবং ভাইস প্রেসিডেন্ট (কার্ড ডিভিশন) কাজী সাইফুল ইসলাম।
সাউথইস্ট ব্যাংক জানিয়েছে, এ কার্ডগুলোর মাধ্যমে দেশী ও আন্তর্জাতিক লেনদেন, টিউশন ফি পরিশোধ এবং বিদেশী বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি প্রদানসহ বিভিন্ন অনলাইন লেনদেন সহজে সম্পন্ন করা যাবে। ফলে শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবা আরো সহজলভ্য ও সুবিধাজনক হবে। কানাডিয়ান ইউনিভার্সিটিতে এ অন-ক্যাম্পাস ক্যাম্পেইন ৯ এপ্রিল পর্যন্ত চলবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্যাম্পেইনটি সাউথইস্ট ব্যাংক ও কানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে একটি শক্তিশালী অংশীদারত্বের প্রতিফলন, যা একাডেমিক সম্প্রদায়ের জন্য নিরাপদ, সহজ ও ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে ভূমিকা রাখবে।










