মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভায়াকম এইটিনের সঙ্গে একীভূত হচ্ছে ডিজনির ভারতীয় অংশ স্টার ইন্ডিয়া। এ চুক্তির পরিমাণ হতে যাচ্ছে ৮৫০ কোটি ডলার। সম্মিলিতভাবে তাদের অধীনে থাকবে ১২০টির বেশি চ্যানেল। এতে ডিজনির প্রায় ৩৭ শতাংশ অংশীদারত্ব থাকবে, যার মাধ্যমে তারা ভারতে ডিজনির চলচ্চিত্র ও প্রযোজনার ক্ষেত্রে একচেটিয়া অধিকার পাবে। ৪৭ শতাংশ শেয়ার থাকবে ভায়াকম এইটিনের ও রিলায়েন্সের অধীনে থাকবে ১৬ শতাংশ। নতুন কোম্পানির চেয়ারপারসন হচ্ছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি।