নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাংকের নতুন অফশোর ব্যাংকিং ডিপোজিট প্রডাক্ট বন্ধনের প্রচারণা করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি নিউইয়র্ক শহরে আয়োজিত অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট আউটরিচ প্রোগ্রামে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন প্রবাসীদের সামনে প্রবাসীদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত এ লাভজনক প্রডাক্টটির সুযোগ-সুবিধা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানসহ ৩৫০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশী।
নিউইয়র্কে প্রবাসীদের মাঝে ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং প্রডাক্ট বন্ধনের প্রচারণা
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাংকের নতুন অফশোর ব্যাংকিং ডিপোজিট প্রডাক্ট বন্ধনের প্রচারণা করেছে ব্র্যাক ব্যাংক।










