অ্যাপের মাধ্যমে কোনো লেনদেন হলে অ্যাপ ডেভেলপারদের আগে ৩০ শতাংশ ফি দিতে হতো কোম্পানিকে। এখন থেকে চীনে সে ফি ২৫ শতাংশ করা হয়েছে। গত রোববার থেকে এ নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে টেক জায়ান্টটি। একই সঙ্গে ছোট ডেভেলপার ও ‘মিনি অ্যাপ’ প্রোগ্রামের জন্য এ ফি ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে চীনা ডেভেলপারদের বার্ষিক খরচ প্রায় ৬০০ কোটি ইউয়ান কমবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স