দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট অনুমোদন করেছে ইরাক। গতকাল দেশটির পার্লামেন্টে ১৯৮ দশমিক ৯১ ট্রিলিয়ন ইরাকি দিনার বা ১৫ হাজার ৩০০ কোটি ডলারের বাজেট পাস হয়। বাজেট সমর্থকরা বলছেন, এ বাজেট সামাজিক সুরক্ষা জাল, রাষ্ট্রীয় খাদ্যসহায়তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করবে। তবে সমালোচকরা বলছেন, বাজেটের বড় একটি অংশ ব্যয় হবে বেতনাদিতে এবং লাখো নতুন কর্মসংস্থানে। যদি জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে নেমে আসে, উচ্চাভিলাষী এ বাজেট বাস্তবায়নে হিমশিম খাবে যুদ্ধবিধ্বস্ত দেশটি। দ্য ন্যাশনাল