ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং মালয়েশিয়ার কেএল ফার্টিলিটি অ্যান্ড গাইনিকোলজি সেন্টারের যৌথ আয়োজনে বন্ধ্যাত্ব চিকিৎসার সাম্প্রতিক উন্নতি ও প্র্যাকটিসবিষয়ক একটি বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীতে অনুষ্ঠিত এ সেমিনারে ইউনিভার্সেল মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আঞ্জুমান আরা বেগম সভাপতিত্ব করেন। মালয়েশিয়ার বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা. জসদেব হরভাজন সিংহ ও ডা. নাতাশা আইন বিনতে মো. নূর এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী কর্মশালায় স্বাগত বক্তব্য দেন।