বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশজুড়ে ৫০ লাখ গাছের চারা বিতরণ করবে বৃক্ষরোপণ কর্মসূচি ‘বনায়ন’। এ লক্ষ্যে ১৯টি নার্সারি থেকে ৫০ লাখ চারাগাছ সংগ্রহ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ১৯৮০ সালে ‘বনায়ন’ কর্মসূচির যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত বিনামূল্যে ১২ কোটি ৫০ লাখ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে; গড়ে তোলা হয়েছে ১১৯টি ঔষধি গাছের বাগান। বর্তমানে দেশের মোট ২৪টি জেলায় ‘বনায়ন’-এর কার্যক্রম চলমান রয়েছে।