সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং সম্প্রতি শহরের সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন ও এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায়। খুলনার বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখার ইনচার্জসহ অন্য কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।