ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) অর্থায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘বুয়েট রুফটপ সোলার প্রজেক্ট (বিআরএসপি)’ শীর্ষক সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। সম্প্রতি বুয়েট মিলনায়তনে সোলার প্রজেক্টের সিওডি (কমার্শিয়াল অপারেশনে ডেট) উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইডকলের ইডি ও সিইও আলমগীর মোরসেদ। এছাড়া উপস্থিত ছিলেন ইডকলের ডেপুটি সিইও ও সিএফও এসএম মনিরুল ইসলাম, পিএসএল এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন এনার্জি লিমিটেডের এমডি আসমা জাহান হক এবং বুয়েটের প্রো-ভিসি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।