মডার্না জার্মান ড্রাগ ডেভেলপার ইমম্যাটিকসের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি করেছে। ক্যান্সার ভ্যাকসিন গবেষণা ও থেরাপি বাড়ানোর জন্য চুক্তিটি সম্পাদন হয়েছে বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী, মডার্না ১২ কোটি ডলার অগ্রিম নগদ প্রদান করবে, পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত অর্থ সহযোগিতা করবে। খবর রয়টার্স।
অংশীদারত্বের প্রাথমিক লক্ষ্যমাত্রা হলো ইমম্যাটিকসের ড্রাগ আবিষ্কার প্লাটফর্ম ব্যবহার করে এমআরএনএ-ভিত্তিক ক্যান্সার ভ্যাকসিনগুলোর বিকাশ করা। এছাড়া মডার্না তাদের নিজস্ব ক্যান্সার ভ্যাকসিনকে ইমম্যাটিকসের ক্যান্সার থেরাপি আইএমএ ২০৩ প্রায়োগিক পরীক্ষা করে দেখবে।
চুক্তির শর্তাবলির অধীনে মডার্না ক্যান্সার ভ্যাকসিনের বিকাশ ও বাণিজ্যিকীকরণের নেতৃত্ব দেবে আর ইমম্যাটিকস প্রাক-ক্লিনিক্যাল ও প্রাথমিক পর্যায়ের স্টাডিজের দায়িত্ব নেবে। মডার্না বলেছে, ইমম্যাটিকস গবেষণা তহবিল পেতে পারে।










