জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, হারানো ও নবায়ন সেবা ফি আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে ডিএমডি সুভাষ চন্দ্র দাস ও নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।