মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ উদ্যোগে আইসিভিজিডি প্রকল্পের উপযুক্ত ৯৬ হাজার ৯২৮ জন উপকারভোগী নারীকে জি টু পি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে ব্যবসা পরিচালনার জন্য প্রত্যেককে এককালীন ২০ হাজার টাকা করে মোট ১৯৩ কোটি ৮৫ লাখ টাকার চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি। অনুষ্ঠানে বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্কালপেল্লি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারকসহ অনেকে উপস্থিত ছিলেন।
আইসিভিজিডি প্রকল্পের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ উদ্যোগে আইসিভিজিডি প্রকল্পের উপযুক্ত ৯৬ হাজার ৯২৮ জন উপকারভোগী নারীকে জি টু পি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে ব্যবসা পরিচালনার জন্য প্রত্যেককে এককালীন ২০ হাজার টাকা করে মোট ১৯৩ কোটি ৮৫ লাখ টাকার চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।










