ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও ডি-মানি বাংলাদেশ লিমিটেড একটি অংশীদারত্ব চুক্তি করেছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট হেড অফিসে অনাড়ম্বর অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন এমটিবির এমডি ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং ডি-মানির এমডি ও সিইও মোহাম্মদ আরিফ হোসেন। এ সময় এমটিবির এএমডি ও জিসিআরও চৌধুরী আখতার আসিফ, এএমডি ও সিবিও মো. খালিদ মাহমুদ খান, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান খালিদ হোসেন, ডি-মানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাহবুবুল ইসলাম রনি, চিফ বিজনেস অফিসার সিরাজ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিবি ও ডি-মানির যৌথ উদ্যোগে ডিজিটাল পরিষেবা উদ্বোধন
ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও ডি-মানি বাংলাদেশ লিমিটেড একটি অংশীদারত্ব চুক্তি করেছে।










