জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ঝুঁকি মোকাবেলায় কার্বন নিঃসরণ মুক্ত জ্বালানি ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে যৌথভাবে কাজ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স। হাইড্রোজেন ও পারমাণবিক জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক যৌথ প্রকল্প হাতে নেয়া হয়েছে, যাতে এ খাতের ভবিষ্যৎ পরিবেশ-অনুকূল জ্বালানিশক্তি উৎপাদনের পথে এগিয়ে যায়। আগামী নভেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত সফলভাবে কপ-২৮ সম্মেলন আয়োজন করবে বলে আশা ব্যক্ত করেন ফ্রান্সের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী অলিভিয়ার বেচট। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে এবং সম্পর্ককে আরো জোরদারে শিগগিরই একটি সফরের পরিকল্পনা করা হচ্ছে। অ্যারাবিয়ান নিউজ
টেকসই জ্বালানি নিয়ে কাজ করবে ফ্রান্স ও ইউএই
জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ঝুঁকি মোকাবেলায় কার্বন নিঃসরণ মুক্ত জ্বালানি ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে যৌথভাবে কাজ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স।










