রাজবাড়ীতে আইএফআইসি ব্যাংক পিএলসির ১৮৮তম শাখার আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি শহরের খলিফাপট্টি সড়কের হারুন কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে নতুন শাখার উদ্বোধন করেন রাজবাড়ীর ডিসি আবু কায়সার খান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। এছাড়া জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আইএফআইসি ব্যাংকের ব্রাঞ্চ বিজনেস ম্যানেজার মো. সালাহ্ উদ্দিন, রাজবাড়ী শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে আইএফআইসি ব্যাংকের ১৮৮তম শাখা উদ্বোধন
রাজবাড়ীতে আইএফআইসি ব্যাংক পিএলসির ১৮৮তম শাখার আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়েছে।










