এনসিসি ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৩ সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম ও মাহমুদা হক। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. রাফাত উল্লা খান অনুষ্ঠানটি সমন্বয় করেন।