টেসলার নির্বাহী প্রধান ইলোন মাস্ক সাংহাইতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলনে জানিয়েছেন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি সক্ষমতা চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত অর্জন করা সম্ভব। আগের পূর্বাভাসের ভুল স্বীকার করেছেন তিনি। তবে বর্তমান প্রযুক্তির অগ্রগতির প্রতি তার আস্থার কথা প্রকাশ করেছেন। চীনের ইলেকট্রিক গাড়ির বাজারে টেসলার অবস্থান শক্তিশালী করতে সাংহাইতে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। প্রথম প্রান্তিকের আয় কমে যাওয়ার পরও স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ টেসলা। ফ্রি মালয়েশিয়া টুডে