শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান; ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, আবদুল হাকিম, আক্কাচ উদ্দিন মোল্লা এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।