জার্মানিতে বিট ফল থেকে পরিশোধিত চিনি উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। চলতি মৌসুমে উৎপাদন প্রায় ৪৩ লাখ ৮০ হাজার টনে পৌঁছতে পারে। গত মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ৪১ লাখ টন। জার্মানির সুগার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ডব্লিউভিজি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জার্মানি বিশ্বের দশম শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ।
অ্যাসোসিয়েশন জানায়, সম্প্রতি দেশটির চিনি উৎপাদন মৌসুম ২০২১-২২ শুরু হয়েছে।
এ মৌসুমে জার্মানির বিট আবাদও বেড়েছে।
কৃষকরা ৩ লাখ ৫৪ হাজার হেক্টর জমিতে বিট ফলের আবাদ করেছেন।
গত মৌসুমে আবাদের পরিমাণ ছিল ৩ লাখ ৫৪ হাজার হেক্টর।
নতুন মৌসুমে ২ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টন বিট চিনিকলগুলোতে প্রক্রিয়াজাতের জন্য সরবরাহ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গত মৌসুমে সরবরাহ করা হয়েছিল ২ কোটি ৫৭ লাখ ২০ হাজার টন।
চলতি বছর প্রতি হেক্টর জমি থেকে ৭ কোটি ৭৮ লাখ টন বিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত বছর প্রতি হেক্টর জমি থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৭ কোটি ৩৩ লাখ টন।










