এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও দলিল বিনিময় করেন। এ অংশীদারত্বের আওতায় সারা দেশে ক্লাস্টারভিত্তিক ও সিএমএসএমই খাতের টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা দেয়া হবে।

মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং এবং দেড় হাজার কোটি টাকার ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই) স্কিম বাস্তবায়নের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এ চুক্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে ৭ শতাংশ সুদহারে যোগ্য ক্লাস্টার উদ্যোক্তা ও সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান এবং এসএমই ডিভিশনের প্রধান আহসান জামিল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।