ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার সম্মেলন ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রংপুরে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির গণ-গ্রামীণ বীমা ডিভিশনের ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও নওগাঁ কর্মএলাকার ইউনিট ম্যানেজাররা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিইও (সিসি) আনোয়ারুল হক। সভায় তিনি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।