শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও এগ্রিটেক প্রতিষ্ঠান আই-ফার্মা লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এএমডি আব্দুল আজিজের উপস্থিতিতে উপব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম ও আই-ফার্মা লিমিটেডের সিইও ফাহাদ ইফাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।