বীমা খাতের তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৬ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ১৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ৮৯ পয়সা।
ডিএসইতে গতকাল ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৭ টাকা। গত এক বছরে এ শেয়ারের দর ২৩ টাকা ২০ থেকে ৩২ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৩ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা।
রিজার্ভে রয়েছে ৯৩ কোটি ৮৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৫৮১। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪১ দশমিক ১১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৯৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।










