আগামী বছর থেকে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল বালিতে প্রবেশকারী বিদেশী পর্যটকদের ১০ ডলার কর গুনতে হবে। করের অর্থ ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা হবে। বিদেশী বা ইন্দোনেশিয়ার অন্যান্য অংশ থেকে বালিতে প্রবেশকারী পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এ প্রবিধান। কেবল ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ পর্যটকরা কর থেকে অব্যাহতি পাবেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত বছর ২০ লাখেরও বেশি পর্যটক দ্বীপটি পরিদর্শন করেছে। নতুন কর আরোপ করা সত্ত্বেও বালির গভর্নর বিশ্বাস করেন, এটি দ্বীপে দর্শনার্থীদের আসতে নিরুৎসাহিত করবে না। কর থেকে প্রাপ্ত তহবিল অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সুরক্ষা বৃদ্ধি এবং দ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রচারের জন্য ব্যবহার করা হবে। বালিতে পর্যটকদের দ্বারা আপত্তিকর আচরণের প্রতিক্রিয়ায় কর কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়। সাম্প্রতিক ডেনমার্ক ও রুশ নারীদের অসামাজিক আচরণের কারণে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। প্রতিক্রিয়া হিসেবে স্থানীয় সরকার বালি ভ্রমণের সময় সম্মানজনক আচরণ এবং সাংস্কৃতিক সচেতনতা প্রচারে পর্যটকদের জন্য একটি গাইড প্রকাশ করেছে। দ্য জাকার্তা পোস্ট