সেমিকন্ডাক্টর ব্যবসায় নতুন অংশীদারের খোঁজে ভারতের কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ফক্সকন। বেদান্ত গ্রুপের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার বাধাগ্রস্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানিটি। ২০২২ সালের সেপ্টেম্বরে গুজরাটের ধোলেরায় সেমিকন্ডাক্টর ফ্যাব স্থাপনের জেরে ব্যবসায়িক জয়েন্ট ভেঞ্চার গঠন করেছিল প্রতিষ্ঠান দুটি, যেখানে বেদান্ত রিসোর্স লিমিটেডের শেয়ার ছিল ৬৭ শতাংশ। কেন্দ্রীয় সরকার বেদান্ত গ্রুপের আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। তাই ফক্সকনকে অন্য অংশীদার খুঁজে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড