চার্জিং ইউনিট ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৭ হাজার ১০০টি গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে হুন্দাই ও কিয়া। দেশটির ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) জানিয়েছে, হুন্দাই ৯৮ হাজার ৮৭৮টি ও কিয়া ৪৮ হাজার ২৩২টি গাড়ি তুলে নেবে। এতে হুন্দাইয়ের আইওনিক, জেনেসিস ও কিয়ার নির্দিষ্ট কিছু ইভিসিক্স মডেল প্রভাবিত হবে। মূলত ইন্টিগ্রেটেড চার্জিং কন্ট্রোল ইউনিট (আইসিসিইউ) ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর ও ছবি রয়টার্স