লালমনিরহাটের হাতীবান্ধায় উন্মুক্ত কৃষি ঋণ বিতরণ কর্মসূচি পালন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি উপজেলার ডাকবাংলো মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২৮৮ জন কৃষকের মাঝে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া নিয়মিতভাবে ঋণ গ্রহণ ও পরিশোধের স্বীকৃতিস্বরূপ পাঁচজন কৃষককে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্টু পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা নুর ইসলাম ও নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের সিনিয়র ম্যানেজার নাজমুল হাসান ফারাজী উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রাইম ব্যাংকের পক্ষে ছিলেন এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এসভিপি ও হেড অব এগ্রি বিজনেস শাহানা পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি