আইপিডিসি জানিয়েছে, নতুন এ প্রিভিলেজ কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের আকর্ষণীয় অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
‘উচ্ছ্বাস কার্ড’ একটি নন-পেমেন্ট ও নন-ক্রেডিট প্রিভিলেজ কার্ড। এর মাধ্যমে গ্রাহকরা লাইফস্টাইল, ডাইনিং, ট্রাভেল, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ইলেকট্রনিকস, হোটেল-রিসোর্ট ও ডিজিটাল এন্টারটেইনমেন্টসহ বিভিন্ন খাতে বিশেষ অফার ও সুবিধা পাবেন।
আইপিডিসি আরো জানায়, বিদ্যমান অফার ও সুবিধাগুলোকে আরো সহজলভ্য, দৃশ্যমান ও ব্যবহারবান্ধব করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও জীবনধারা বিবেচনায় ‘জাগো’, ‘জয়ী’, ‘এলিট’ ও ‘ইনফিনিট’—এ চার ধরনের কার্ড চালু করা হয়েছে।
কার্ড বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ সামস বলেন, ‘আর্থিক সম্পর্ক শুধু পণ্য ও সেবার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি অর্থবহ অভিজ্ঞতাও।’
প্রতিষ্ঠানটি বলছে, ‘উচ্ছ্বাস কার্ড’ চালুর মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা হবে। সে সঙ্গে আর্থিক সেবায় ভিন্নধর্মী অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্যোগ আরো জোরদার হবে।










