চীনে নির্মিত বিদ্যুচ্চালিত গাড়িসহ (ইভি) বিভিন্ন পণ্যে আরোপিত শুল্ক বাড়ানোর কথা ভাবছে বাইডেন প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীনের মার্চেন্ট ব্যাংক ইন্টারন্যাশনাল জানায়, সাম্প্রতিক বছরগুলোয় চীনের গাড়ি রফতানি বেড়েছে। আগামী বছর তা ২৫ শতাংশ বেড়ে ৫৩ লাখ ইউনিট ছাড়িয়ে যাবে। গত মাসে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের আইনপ্রণেতারা চীনে নির্মিত গাড়ির ওপর শুল্ক বাড়ানোর আহ্বান জানান। —রয়টার্স
চীনা ইভিতে শুল্ক বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
চীনে নির্মিত বিদ্যুচ্চালিত গাড়িসহ (ইভি) বিভিন্ন পণ্যে আরোপিত শুল্ক বাড়ানোর কথা ভাবছে বাইডেন প্রশাসন।










