রাজধানীর একটি হোটেলে শনিবার আয়োজিত ‘লিপ অব প্রগ্রেস’ শীর্ষক বার্ষিক কর্মী মূল্যায়ন অনুষ্ঠানে বোর্ড অব ডাইরেক্টরস এ প্রতিশ্রুতি তুলে ধরে। এমজিআই গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
‘লিপ অব প্রগ্রেস’ এমজিআইয়ের একটি প্লাটফর্ম, যেখানে কর্মকর্তাদের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্বীকৃতি দেয়া হয়। এবারের আয়োজনে গ্রুপটির প্রায় ৫০০ উচ্চপদস্থ কর্মকর্তা অংশগ্রহণ করেন। এমজিআই চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে এমজিআই চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘বিগত ৫০ বছরে এমজিআই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে লক্ষণীয় ভূমিকা পালন করেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছি। ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি দেশের মেধাবী জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এমজিআই প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে এমজিআই পরিচালক তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তায়েফ বিন ইউসুফ, নির্বাহী পরিচালক ও হেড অব এক্সপোর্ট সামীরা রহমান এবং ওয়াশিকুর রহমান ও রাশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










