ঈদের আনন্দ আরো উৎসবমুখর করতে গ্রাহকদের
জন্য ঈদ উইথ মি ক্যাম্পেইন শুরু করেছে শাওমি। সম্প্রতি বাজারে আসা রেডমি নোট ১৩ সিরিজ
এবং রেডমি ১২ এর নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে আকর্ষণীয় বান্ডেল অফারও রয়েছে।
ক্যাম্পেইনে রেডমি নোট ১৩ অথবা রেডমি
১২ এর নতুন স্মার্টফোনের সঙ্গে অন্য যেকোনো পণ্য কিনলেই ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
পাওয়া যাবে। নির্দিষ্ট এ পণ্যগুলোর মধ্যে রয়েছে- শাওমি এ প্রো সিরিজ টিভি, রেডমি ওয়াচ
৩ অ্যাক্টিভ এবং রেডমি বাডস ৪ অ্যাক্টিভ।
এক্সক্লুসিভ বান্ডেল অফারটি এসেছে তিনটি
ভিন্ন প্যাকেজে। শাওমি এ প্রো সিরিজের টিভিসহ রেডমি নোট ১৩ সিরিজ অথবা রেডমি ১২ এর
৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটি কিনলে, ক্রেতারা এ প্রো সিরিজের টিভি এর উপর
উপভোগ করতে পারবেন ২০ শতাংশ মূল্যছাড়। এছাড়া এ দুটি স্মার্টফোন সিরিজের সঙ্গে রেডমি
ওয়াচ ৩ অ্যাক্টিভ কিনলে, ২ হাজার টাকা ছাড় পাওয়া যাবে।
অন্যদিকে, রেডমি নোট ১৩ সিরিজ বা রেডমি
১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটির সঙ্গে রেডমি বাডস ৪ অ্যাক্টিভ পছন্দ
করলে, বাডসটি মূল্যছাড়ে পাওয়া যাবে ১ হাজার ৪৯৯ টাকায়। এ অফারগুলো ছাড়াও, গ্রাহকদের
জন্য এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ডেটা বান্ডেল অফার।
শাওমির নির্দিষ্ট কিছু স্টোরে ঈদ উইথ
মি ক্যাম্পেইনের অফারগুলো পাওয়া যাবে। বিজ্ঞপ্তি










