সম্প্রতি উপায়ের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর এবং উপায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি দাশ। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আওতায় উপায় ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডকে একটি নিরাপদ, সহজ ও কার্যকর ডিজিটাল পেআউট প্লাটফর্ম দেবে। এর মাধ্যমে বেতন প্রদান, ভেন্ডর পেমেন্ট, পরিচালন ব্যয় এবং প্রতিষ্ঠানের অন্যান্য আর্থিক লেনদেন আরো দ্রুত ও সহজভাবে সম্পন্ন করা যাবে।
নতুন এ সলিউশনটি করপোরেট ফান্ড বিতরণ প্রক্রিয়াকে আরো সহজ ও সুশৃঙ্খল করবে, প্রশাসনিক জটিলতা কমাবে এবং গ্রাহক ও সুবিধাভোগীদের জন্য আরো দ্রুত, স্বচ্ছ ও সুবিধাজনক পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে। একই সঙ্গে এ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের কার্যক্রমের দক্ষতা আরো বাড়াতে এবং পেমেন্ট ব্যবস্থাকে আধুনিক করতে সক্ষম হবে। —বিজ্ঞপ্তি










