আবাসন খাতের বিদ্যমান সংকট কাটাতে প্রণোদনা দেবে কানাডার সরকার। সম্প্রতি দেশটির আবাসনমন্ত্রী সিয়ান ফ্রেজার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
আবাসনমন্ত্রী বলেছেন, ‘সংকট কাটানোর জন্য বিভিন্ন মাত্রার প্রণোদনার বিষয়ে আমরা ভাবছি। কিছু ক্ষেত্রে নির্মাতাদের জন্য শুল্ক ছাড়ের সুবিধা দেয়া হতে পারে। কিছু ক্ষেত্রে থাকতে পারে স্বল্পমাত্রার অর্থনৈতিক সুবিধাদি।’
ফ্রেজার আবাসন খাত থেকে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) অপসারণের বিষয়েও বিবেচনা করছেন বলে জানান। প্রণোদনার প্রধান লক্ষ্য হলো তহবিলকে ব্যবহার করে বরাদ্দকৃত প্রকল্পকে আরো গতিশীল ও কার্যকর করা। কানাডা সম্প্রতি আবাসন খাতে সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে।










