৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে জিএসপি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৪ পয়সা। আলোচ্য হিসাব বছর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৭৮ পয়সায়।