কফি ফ্লেভারের লিপস্টিক ও লিপ গ্লসের ধারণা চুরির অভিযোগে তৃতীয়বারের মতো স্টারবাকসের বিরুদ্ধে মামলা করেছে বালমুচিনো নামের একটি কোম্পানি। সম্প্রতি ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা দায়ের হয়। বালমুচিনো জানিয়েছে, তারা ২০১৬ সালে কফি ফ্লেভারের একটি লিপ বাম তৈরি করেছিল। ২০১৮ সালের নিউইয়র্কের স্টারবাকসের কার্যালয়ে এটি নিয়ে যৌথ ব্যবসার বিষয়ে আলোচনা হয়। কিন্তু স্টারবাকস তাদের ধারণা নকল করে পৃথকভাবে লিপস্টিক ও লিপ গ্লস বাজারে এনেছে। এজন্য তাদের কোনো ক্ষতিপূরণও দেয়নি। এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি স্টারবাকস। খবর রয়টার্স
স্টারবাকসের বিরুদ্ধে কফি ফ্লেভারের লিপস্টিকের ধারণা চুরির অভিযোগ
কফি ফ্লেভারের লিপস্টিক ও লিপ গ্লসের ধারণা চুরির অভিযোগে তৃতীয়বারের মতো স্টারবাকসের বিরুদ্ধে মামলা করেছে বালমুচিনো নামের একটি কোম্পানি।










