দ্য ট্যুরিজম অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেনকে হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। বাংলাদেশের হসপিটালিটি খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি।
হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ড পেলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের সিইও
দ্য ট্যুরিজম অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেনকে হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।










