সোশ্যাল ইসলামী ব্যাংকে নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্ট অফিসারদের তৃতীয় ব্যাচের সপ্তাহব্যাপী ‘ওরিয়েন্টেশন ট্রেনিং অন ব্যাংকিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে গতকাল থেকে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান। বিভিন্ন শাখার মোট ৪০ জন নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্ট অফিসার এতে অংশগ্রহণ করছেন।
সোশ্যাল ইসলামী ব্যাংকে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ
সোশ্যাল ইসলামী ব্যাংকে নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্ট অফিসারদের তৃতীয় ব্যাচের সপ্তাহব্যাপী ‘ওরিয়েন্টেশন ট্রেনিং অন ব্যাংকিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে গতকাল থেকে।










