মা দিবস উপলক্ষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ইনস্ট্যান্ট নুডলস ব্র্যান্ড চপস্টিকের আয়োজনে ‘মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে স্বাগত বক্তব্যে রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম। মা দিবসে এমন আয়োজনের জন্য চপস্টিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ক্যাম্পেইন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং চপস্টিক নুডলসের প্রশংসা করেন।