এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম কবির ও ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। ফুটওয়্যার ব্র্যান্ডটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ অংশীদারত্বের আওতায় স্টেপ ফুটওয়্যারের কর্মীদের জন্য উন্নত, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের এমডি শামীম কবির বলেন, ‘আমরা বিশ্বাস করি, সুস্থ ও নিরাপদ কর্মপরিবেশই একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির প্রধান ভিত্তি। ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে এ অংশীদারত্ব আমাদের সেই অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে।’
অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধিরা বলেন, ‘এ অংশীদারত্বের মাধ্যমে করপোরেট স্বাস্থ্যসেবায় একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ উদ্যোগ স্টেপ ফুটওয়্যারের কর্মীবান্ধব নীতি ও করপোরেট কল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম শামীম ও মানবসম্পদ প্রধান মোহাম্মদ আফজাল হোসাইন এবং ইবনে সিনা ট্রাস্টের অ্যাডমিন ম্যানেজার জাকির হোসাইন ও বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মোহাম্মদ মাসুদ।










