আন্তর্জাতিক বাজারে বেড়েছে রোবাস্তা কফির দাম। শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) রোবাস্তার দাম চার বছরের সর্বোচ্চে পৌঁছে। মূলত বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী চাহিদার বিপরীতে সরবরাহ সংকট মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

আইসিইতে রোবাস্তা কফির নভেম্বরে সরবরাহ চুক্তিমূল্য দশমিক ২ শতাংশ বেড়েছে। এদিন পানীয় পণ্যটির সর্বোচ্চ দাম ওঠে টনপ্রতি ২ হাজার ১৩৬ ডলার পর্যন্ত। চার বছরের মধ্যে এটি সর্বাধিক মূল্যবৃদ্ধির ঘটনা।

ডিলাররা বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রোবাস্তা কফির চাহিদা নতুন মাত্রায় বৃদ্ধি পেয়েছে। অ্যারাবিক কফির চড়া দামের কারণে রোবাস্তা ক্রয়ে আগ্রহী হয়ে ওঠেন গ্রাহকরা। কিন্তু রোবাস্তার প্রধান উৎপাদক ভিয়েতনামে নানা জটিলতার কারণে রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় পণ্যটির সরবরাহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।