রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে দুটি কোম্পানির লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর আগে গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি স্পট মার্কেটে লেনদেন হয়েছিল কোম্পানি দুটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বিএটিবিসি পর্ষদ। ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৮ মার্চ সকাল সাড়ে ১০টায় এজিএম আহ্বান করা হয়েছে। অন্যদিকে সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ৩১ মার্চ দুপুর ১২টায় রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে এজিএম আহ্বান করা হয়েছে। সভায় বিনিয়োগকারীরা ডিজিটাল প্লাটফর্মেও অংশ নিতে পারবেন।










