চলমান বৈশ্বিক মন্দার মধ্যেই দুবাইয়ের জ্বালানি তেলবহির্ভূত খাতগুলো শক্তিশালী প্রবৃদ্ধি দেখেছে। এক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করেছে নির্মাণ ও পর্যটন শিল্প, যে খাতে ১০ মাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। এমনটাই উঠে এসেছে এসঅ্যান্ডপি গ্লোবালে প্রকাশিত সংযুক্ত আরব আমিরাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্সে (পিএমআই)। প্রতিবেদন অনুসারে, মে মাসের পিএমআই সূচক ছিল ৫৫ দশমিক ৩ পয়েন্ট, যা জুনে বেড়ে ৫৬ দশমিক ৯ পয়েন্টে উন্নীত হয়েছে। খবর আরব নিউজ।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরবরাহ চেইন আরো উন্নত করার পাশাপাশি কোম্পানিগুলো ক্রমাগত কারখানা তৈরি করেছে। ফলে গত মাসগুলোর তুলনায় জুনে কর্মসংস্থান বেড়েছে। মাসজুড়ে আমদানি মূল্যস্ফীতি কিছুটা উচ্চহার থাকা সত্ত্বেও কোম্পানিগুলো গ্রাহকের কম দামের অফার দিতে সক্ষম হয়েছে।










