এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও সনিক বাংলাদেশের পরিচালক সু ইয়ংবাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় সনিক তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম, তহবিল ব্যবস্থাপনা এবং সার্বিক আর্থিক কার্যক্রম আরো দক্ষ ও গতিশীল করতে মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল প্লাটফর্ম ‘মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)’ ব্যবহার করবে।
জানা গেছে, সনিক (বাংলাদেশ) একটি শতভাগ রফতানিমুখী খেলনা মডেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি উৎপাদন, বাণিজ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং মোহাম্মদ জাভেদ তারেক খান, ভিপি ও ইউনিটপ্রধান (আইবিডি, ইউনিট ৫) মুহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী এবং এসএভিপি ও ইউনিটপ্রধান (আইবিডি, ইউনিট ৭) খন্দকার খালেদ শামস।
অন্যদিকে সনিকের পক্ষে ছিলেন চিফ মার্কেটিং অফিসার ডমিনিক টিকে হো; অ্যাকাউন্ট ম্যানেজার হুয়াং রং; জেনারেল ম্যানেজার নেলসন লিউ; অ্যাডমিন ম্যানেজার ডেং চাও ওয়েন; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) মো. শোয়ায়েব আহমেদ ও সিনিয়র অ্যাকাউন্টস অফিসার মো. শাহানুর আলম।










