তালিকাভুক্ত বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পর্ষদ চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের সংরক্ষিত আয়ের ওপর ভিত্তি করে ১৪৩ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বাটা সুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৭ টাকা ৮১ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৩৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৯ টাকা ৪ পয়সায়।