স্কুল শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪। নগরীর ঢুলীপাড়া ফানটাউন মিলনায়তনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৪৪টি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (চট্টগ্রাম অফিস) মোহাম্মদ বদিউজ্জামান দিদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের (প্রধান কার্যালয়) অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা।
ইউসিবির তত্ত্বাবধানে কুমিল্লায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
স্কুল শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪।










