আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর পরিচালনাকারী সংস্থার (ডিএএ) প্রায় দুই হাজার কর্মীর তথ্য হাতিয়ে নিয়েছে সাইবার আক্রমণকারীরা। যার মধ্যে বেতন-ভাতাসহ কর্মীদের বিভিন্ন তথ্য রয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে ডিএএর কর্মীদের বেতন-ভাতাসংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে ব্যবস্থাপনা পরামর্শক সংস্থা আওন। সানডে টাইমসের বরাতে জানা যায়, গত মাসে ফাইল ট্রান্সফার সফটওয়্যার টুল মুভইটের ওপর হামলার ফলে অনেক বৈশ্বিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। যার মধ্যে রয়েছে আওনও। সাইবার হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে মার্কিন বিভিন্ন সরকারি সংস্থা ও যুক্তরাজ্যের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষও। রয়টার্স
সাইবার আক্রমণের শিকার ডাবলিন বিমানবন্দরের কর্মীরা
আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর পরিচালনাকারী সংস্থার (ডিএএ) প্রায় দুই হাজার কর্মীর তথ্য হাতিয়ে নিয়েছে সাইবার আক্রমণকারীরা।










