তার এ নিয়োগ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এর আগে মো. ফজলুর রহমান ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

মো. ফজলুর রহমান ১৯৯৭ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। পরবর্তী সময়ে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তার নেতৃত্বে এবি ব্যাংক আর্থিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মো. ফজলুর রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনায় তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। পাশাপাশি পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগ ব্যাংকিংয়ে নেতৃত্বদানের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত।

মো. ফজলুর রহমান পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোয় ব্যাংকিং ও আর্থিক খাতসংশ্লিষ্ট বিষয়ে বিশ্লেষণধর্মী নিবন্ধও লিখে থাকেন।