গত বছর যুক্তরাষ্ট্রে এসইউভি থেকে পিকআপ ট্রাকের চাহিদা ঊর্ধ্বমুখী হওয়ায় গাড়ি বিক্রি বেড়েছিল। কিন্তু নতুন বছর এর হার কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মূলত উচ্চ সুদহার ভোক্তা চাহিদায় প্রভাব ফেলতে পারে। মহামারী-পরবর্তী সময়ে ভোক্তাদের আগ্রহ ও চাহিদা পূরণে গাড়ি নির্মাতারা উৎপাদন সক্ষমতা বাড়িয়েছিল। তবে বেশ কয়েকটি কারণে ২০২৪ সালে চাহিদা কমতে পারে। এর মধ্যে গাড়ির উচ্চ দাম ও সুদহার অন্যতম বলে জানিয়েছে অটো শিল্প গবেষণা প্রতিষ্ঠান কক্স অটোমোটিভ। রয়টার্স
চলতি বছর যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি কমতে পারে
গত বছর যুক্তরাষ্ট্রে এসইউভি থেকে পিকআপ ট্রাকের চাহিদা ঊর্ধ্বমুখী হওয়ায় গাড়ি বিক্রি বেড়েছিল।










