বিশ্বমানের এ প্রত্যয়ন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) মাধ্যমে ছয় বছরের জন্য দেয়া হয়। স্বীকৃতিটি ৩ ডিসেম্বর ২০২৩ থেকে ২ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।

ইউআইইউ সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়টির বিএসসিএসই প্রোগ্রামকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ করে তুলবে। একই সঙ্গে এ বিভাগের গ্র্যাজুয়েটরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সেরা প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সমতুল্য বলে গণ্য হবেন। এর মাধ্যমে ইউআইইউ বিএসসিএসইর গ্র্যাজুয়েট বা নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী গতিশীলতা, কর্মজীবনের সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা বাড়াবে।

এছাড়া তাদের আন্তর্জাতিকভাবে দক্ষ প্রকৌশল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করবে।